বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রাণবন্ত: ভারতের রাষ্ট্রপতি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৪৫৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। তাদের মধ্যে এসময় পারস্পারিক সৌহার্দ্য বিনিময় হয় বলে সাক্ষাৎ শেষে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ইহসানুল করিম বলেন, ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ভারত-বাংলাদেশ সম্পর্ককে ব্যাপক এবং প্রাণবন্ত বলে আখ্যা দিয়ে দুই দেশ যোগাযোগের ওপর জোর দিচ্ছে বলে তিনি জানান।

ভারতীয় রাষ্ট্রপতি বলেন, ভারতের উন্নয়নের অন্যতম অংশীদার বাংলাদেশ। ভারত-বাংলাদেশের মধ্যে অংশীদারিত্ব ব্যাপক এবং প্রাণবন্ত। 

ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জানান, তিনটি মেগা ইভেন্ট উদযাপনে অংশীদার  হতে পেরে তিনি খুবই খুশি ।

রামনাথ আরও বলেন, বাংলাদেশ যখন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং ভারত-বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন করছে, এমন একটি সময়ে তিনি এই অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকতে পেরে খুবই আনন্দিত।

সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর সাথে সেখানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মমিন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102