শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

আন্তর্জাতিক সমর্থন আদায়ে বুদ্ধিজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো: জয়

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৪১২ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্কঃ আন্তর্জাতিক সম্প্রদায় এর সমর্থন আদায়ে বুদ্ধিজীবীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আজ তারা থাকলে বাংলাদেশ হয়তো অনেক আগেই আরও উন্নতি করতে পারতো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

গতকাল মঙ্গলবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে একথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজিব ওয়াজেদ জয়। তিনি এই দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

জয় বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের শেষ সময়ে পাকিস্তানি হানাদার বাহিনী দেশের বিভিন্ন স্থানে আত্মসমর্পণ শুরু করে এবং পাকিস্তানিরা যখন তাদের অনিবার্য পরাজয় উপলব্ধি করে তখন পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসর জামায়াতে ইসলামের নেতা-কর্মীদের দ্বারা গঠিত রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান বিভিন্ন শ্রেণি-পেশার মেধাবী মানুষদের ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে।

স্বাধীন বাংলাদেশের সম্ভাবনা ও নতুন রাষ্ট্রকে মেধাশূন্য করার ষড়যন্ত্র বাস্তবায়নে পাকিস্তানি বাহিনী বাংলাদেশের মেধাবী মানুষদের চোখ বেঁধে ধরে নিয়ে পৈশাচিকভাবে হত্যাযজ্ঞ চালায়। বাঙালি জাতি যাতে একটি স্বাধীন-সার্বভৌম জাতি হিসেবে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় বাঙালির শ্রেষ্ঠ এইসব সন্তানদের তালিকা করে হত্যা করা হয়।

তিনি আরও বলেন, স্বাধীনতা সংগ্রামের প্রতিটি ক্ষেত্রে এদেশের কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসক, চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পী, চলচ্চিত্রকারসহ বুদ্ধিজীবীদের অবদান রয়েছে।দেশমাতৃকার মুক্তির জন্য রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়তে বাঙালি জাতিকে উজ্জীবিত করার ক্ষেত্রে বুদ্ধিজীবীদের ভূমিকা ছিল অপরিসীম।

সুত্র : এ এল বিডি. ওরগ

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102