শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনে সংলাপে বসছেন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ২৫২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে আগামী ফেব্রুয়ারিতে। নতুন নির্বাচন কমিশন গঠন করতে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসতে যাচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ। 

মঙ্গলবার রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশের সংবিধানে নির্বাচন কমিশন গঠনের জন্য আইন প্রণয়নের কথা উল্লেখ থাকলেও আজ পর্যন্ত তেমন কোনো আইন হয়নি।

আইন না হওয়ার কারণে গত দুই মেয়াদে রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সার্চ কমিটি গঠন করেন। সেই কমিটি সম্ভাব্য ব্যক্তিদের তালিকা দেয়ার পর রাষ্ট্রপতি তাদের মধ্য থেকে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের নিয়োগ দেন। 

এবার আগামী ২০ ডিসেম্বর থেকে রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসা শুরু করবেন বলে জানা গেছে। বর্তমান প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সাথে আলোচনা দিয়ে এই প্রক্রিয়া শুরু হবে। 

রাষ্ট্রপতির সাথে আলোচনার ব্যাপারে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক বলেন, রাষ্ট্রপতির দপ্তর থেকে ২০ ডিসেম্বর বৈঠক হওয়ার বিষয়ে মেসেজ দেওয়া হয়েছে। তবে আমাদের এখনও আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি বা ঘোষণা দেওয়া হয়নি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102