

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্রঃ নিউ আমেরিকান জেমোক্রেটিক অব নিউইয়র্ক ,নিউ আমেরিকান ওমেন্স ফোরাম অব নিউইয়র্ক এবং নিউ আমেরিকান ইউথ ফোরাম অব নিউইয়র্ক যৌথভাবে আগামি ৯ জানুয়ারি (রবিবার) নিউইয়র্ক এর লাগোয়র্ডিয়া ম্যারিওট হোটেলের হলরুমে একদশক পূর্তি উদযাপন করবে । অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যে ৬টায় ।
সংগঠনের অন্যতম উপদেষ্টা এমএ সালাম জানিয়েছেন যে, অনুষ্ঠান উপলক্ষ্যে ইতোমধ্যে তারা ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে এবং তা যথাসময়ে শুরু হবে ।
অনুষ্ঠানমালায় উদ্বোধনী পর্বশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিশিষ্টজনকে এওয়ার্ড প্রধান করা হবে ও নৈশভোজের ব্যবস্থা থাকবে ।
অনুষ্ঠানে আমেরিকার মূলধারা রাজনীতিতে নির্বাচিত প্রতিনিধি সহ কমিউনিটির বিশিষ্টজন উপস্থিত থাকবেন ।
উক্ত অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য সংগঠনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মোরশেদ আলম, শাহ নেওয়াজ ,রুবাইয়া রহমান এবং আনাফ আলম সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন ।