বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

আহত প্রবাসী পেলেন সোয়া এক কোটি টাকা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ২৫৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ওমানে দুর্ঘটনায় আহত প্রবাসী কর্মী খিজমত আলীর হাতে ১ কোটি ১৪ লাখ টাকার ক্ষতিপূরণের চেক তুলে দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

দুর্ঘটনার চার বছর পর আজ মঙ্গলবার ১ কোটি ১৪ লাখ ১০ হাজার ৯২২ টাকার ক্ষতিপূরণ পেলেন প্রবাসী এ কর্মী। 

মন্ত্রী বলেন, ওমানে কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ হিসেবে এই অর্থ পেয়েছেন তিনি। আমাদের দূতাবাসের তৎপরতায় সেখানে আদালতের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে। এতে প্রায় চার বছর সময় লেগেছে। গত মাসে এই অর্থ দূতাবাসের মাধ্যমে আমাদের কাছে এসেছে।

খিজমত আলীর স্ত্রী আনোয়ারা জানান, ক্ষতিপূরণের অর্থ দিয়ে ধার-দেনা শোধ করবেন এবং কিছু টাকা জমিতে কৃষি কাজে বিনিয়োগ করবেন।

এর আগে ২০১৭ সালে ওমানের কর্মস্থলে দুর্ঘটনাজনিত কারণে আহত অবস্থায় ফেরত পাঠানো হয় ঠাকুরগাঁওয়ের খিজমত আলীকে।

কৃষি কাজে ওমান গিয়েছিলেন তিনি। দুর্ঘটনায় তিনি স্বাভাবিকভাবে হাঁটা চলার ক্ষমতা হারান এবং সঙ্গে বাক শক্তিও। ওমান আদালতের মাধ্যমে ক্ষতিপূরণ আদায়ের উদ্যোগ নেয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102