বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন ২৯ ডিসেম্বর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ২৫৭ এই পর্যন্ত দেখেছেন

নবীগঞ্জ সংবাদদাতাঃ নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন-২০২২ ইং এর তফশীল ঘোষনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে প্রেসক্লাব কার্যালয়ে তফশীল ঘোষনা করেছেন অনুষ্টানের সভাপতি প্রধান নির্বাচন কমিশনার হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ও সাবেক সভাপতি ফজলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, সহকারী নির্বাচন কমিশনার নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ সরওয়ার শিকদার, অর্থ সম্পাদক মোঃ শওকত আলী।

তফশীল অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর অনুষ্টিত হবে নির্বাচন। ওই দিন দুপুর ১২ ঘটিকা থেকে ৩ ঘটিকা পর্যন্ত একটানা ভোটগ্রহন অনুষ্টিত হবে। ১৬ ডিসেম্বর ১২-৩টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয় থেকে মনোনয়নপত্র গ্রহন, ১৯ ডিসেম্বর ১১-০২টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ওই দিনই বেলা ২-৩টা পর্যন্ত বাছাই, ২১ ডিসেম্বর ১২-০২ টা পর্যন্ত প্রত্যাহার করার সময় নির্ধারন করা হয়েছে। নমিনেশন ফি সভাপতি পদে ১০ হাজার, সহ সভাপতি পদে ৫ হাজার, সাধারন সম্পাদক পদে ৮ হাজার, যুগ্ম সাধারন সম্পাদক পদে ৪ হাজার, অর্থ সম্পাদক পদে ৩ হাজার এবং কার্যনির্বাহী সদস্য পদের জন্য ১ হাজার ৫ শত টাকা ধার্য্য করা হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারন সম্পাদক সেলিম তালুকদার, সহ-সভাপতি শাহ সুলতান আহমদ, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, দৈনিক সময় পত্রিকার সম্পাদক মোঃ আলা উদ্দিন আহমদ, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, এটিএম সালাম, এমএ আহমদ আজাদ, সাবেক সাধারন সম্পাদক রাকিল হোসেন, আকিকুর রহমান সেলিম, অলিউর রহমান, মুহিবুর রহমান চৌধুরী তছনু, জাকির হোসেন চৌধুরী, তৌহিদুল ইসলাম চৌধুরী, সাদিকুর রহমান, নুরুজ্জামান ফারুকী, মোজাহিদ আলম চৌধুরী, এম এ মুহিত প্রমূখ।

প্রধান নির্বাচন কমিশনার ফজলুর রহমান বলেন, ২০২২ইং সনের প্রেসক্লাবের নির্বাচন হবে সকলের নিকট গ্রহন যোগ্য অবাধ, নিরপেক্ষ ও সুষ্ট নির্বাচন। নির্বাচনকে উৎসব মুখোড় পরিবেশে পরিসমাপ্তি করতে তিনি ক্লাবের সকল সদস্যদের সার্বিক সহযোগিতার আহ্বান জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102