মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নাটোরে ঝাড়ু মিছিল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৩০৪ এই পর্যন্ত দেখেছেন

নাটোর সংবাদদাতাঃ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে নাটোর সদর উপজেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ।

সোমবার(১৩ ডিসেম্বর) নাটোরের কান্দিভিটায় জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে ঝাড়ু মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে সমাপ্ত হয়। মিছিল শেষে পথসভায় বিএনপি নেতা আলালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

এ সময় বক্তব্য রাখেন জেলা মহিলা যুবলীগের সভানেত্রী আঞ্জুমান আরা পপি,সদর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা শেফালী বিজলী,যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102