রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর পর্যটন শিল্পের বিকাশে ভারতের পর্যটন ব্যবসায়ীদের শ্রীমঙ্গল সফর বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত মির্জা ফয়সল আমীন শেখ হাসিনার কারামুক্তি দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা—মানিক লাল ঘোষ মুজিব বাহিনী নিয়ে মিথ্যাচার ও দালিলিক প্রমান সিলেটে অত‍্যাধিক বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম নির্বাচনে সভা অনুষ্ঠিত বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে সভা অনুষ্ঠিত

প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলীর জন্মদিনে প্রবাসী নেতৃবৃন্দের শ্রদ্ধাঞ্জলি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৩৬৬ এই পর্যন্ত দেখেছেন

নাজমুল সুমন: ১২ই ডিসেম্বর ছিলো মৌলভীবাজার জেলার অবিসংবাদিত নেতা, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল সমাজকল্যাণ মন্ত্রী, ৭১ এর বীর মুক্তিযোদ্ধা,সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত,সাবেক এমপি জননেতা সৈয়দ মহসিন আলীর ৭৩ তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে সংবাদ পত্রে প্রদত্ত এক বিবৃতিতে যুক্তরাজ্য আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ইন ইউকের কনভেনার. মৌলভীবাজার জেলার সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর এবং জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ইন ইউকের সেক্রেটারি ওয়েলস আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক
আলহাজ্ব লিয়াকত আলী,জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ইন ইউকে বৃষ্টল বাথ এন্ড ওয়েষ্ট এর সেক্রেটারি ও যুবলীগ সভাপতি ইন্জিনিয়ার খায়রুল আলম লিংকন সহ অন্যান্য নেতৃবৃন্দ বিনম্র গভীর শ্রদ্ধাঞ্জলী জানানো সহ উনার আত্মার মাগফেরাত কামনা করেছেন।

জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ইন ইউকের কনভেনার ওয়েলস আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর সহ নেতৃবৃন্দ বলেন সৈয়দ মহসীন আলী ছিলেন মৌলভীবাজার জেলা সিলেট বিভাগ তথা বাংলাদেশের এক মহান নেতা. ছিলেন জনপ্রিয় পৌর পিতা. সাবেক সংসদ সদস্য ও সমাজকল্যান মন্ত্রী। মহান স্বাধীনতা যুদ্ধের একজন অকুতোভয় সৈনিক বীর মুক্তিযুদ্ধা হিসাবে তিনি আমাদেরকে এনে দিয়েছেন একটি পতাকা একটি দেশ। প্রবাসীদের সাথে ছিলো উনার আত্মার আত্মীয়তা উনার ইস্পাত কঠিন দেশপ্রেম,জননেত্রী শেখ হাসিনার প্রতি আনুগত্য,
মানুষকে ভালবাসার অসীম ক্ষমতা,স্পষ্টবাদিতা,প্রশ্নহীন সততা নিয়ে তিনি আজীবন মানুষের জন্য মানবতার জন্য কাজ করে গেছেন।

সৈয়দ মহসীন আলী ছিলেন একজন সাদা মনের মানুষ. আমাদের প্রিয় অতি আপনজন. আজীবন জাতি উনাকে মনে রাখবে । তিনি থাকবেন চিরকাল আমাদের হৃদয়ের মাঝে ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102