বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

নিঃসঙ্গ রাজপথ……….. মুহাম্মদ আজিজুল হক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৩৯৪ এই পর্যন্ত দেখেছেন

শুনেছো কি গভীর রাতে নিঃসঙ্গ রাজপথের
নিদারুণ হাহাকার?
অদৃশ্য এক জগদ্দল পাথর বুকে বসে চেপে তার।
দু’ধারের লাইটপোস্টের করুণ মোলায়েম আলো,
ছোট ছোট বৃক্ষসারির শাখাপ্রশাখা, ঘন পল্লবের
কুহকী আঁধারে কুহেলিকার মতো এক
জমাট নিসঃঙ্গতা।

রাত্রির নৈঃশব্দ্যের নিগূঢ় নিরলে
ফেলেছে করুণ ছায়া রাজপথের প্রশস্ত পাঁজরে।
নিঃসীম আকাশে আজ আধখানা চাঁদও নেই ঝুলে;
নিশ্চল থ্যাবড়ানো মেঘের আড়ালে
লুকিয়েছে তারারাও সব।

নিস্তব্ধ নিশুতি;
মানুষেরা বিভোরে নিষুপ্ত নিজ নিজ গৃহে।
শুধু বিস্তৃত বক্ষ পেতে এক বিরহীর সীমাহীন
ব্যথা নিয়ে, ব্যর্থ রাতের প্রহর গোনে
সাথীহারা রাজপথ।

লেখক: মুহাম্মদ আজিজুল হক,চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102