সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৩৯৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়গুলো কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ করা হবে জানানো হয়। এছাড়া সকাল ৯টায় মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ অর্পণ ও দিবসটি উপলক্ষে সোমবার দুপুর ২টায় রমনাস্থ ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি হলো: দিবসটি উপলক্ষে ১৬ ডিসেম্বর ভোরে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে বিএনপির উদ্যোগে পুস্পার্ঘ অর্পণ, জাতীয় স্মৃতিসৌধে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দ দলের পক্ষ মহান শহীদদের উদ্দেশ্যে পুস্পার্ঘ অর্পণ করবেন।

এছাড়া ১৬ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে মহান বিজয় দিবস উপলক্ষে শেরেবাংলা নগরস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। 

দিবসটি উপলক্ষে আগামী ১৯ ডিসেম্বর সকাল ১১টায় বিএনপির উদ্যোগে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হবে এবং দিবসটি উপলক্ষে আগামী ২০ ডিসেম্বর দুপুর ২টায় গুলিস্তানস্থ মহানগর নাট্যমঞ্চে (কাজী বশির মিলনায়তন) বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এদিকে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করবে এবং ১৬ ডিসেম্বর ভোরে দেশব্যাপী বিএনপির কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। 

বিজয় দিবসের তাৎপর্য উল্লেখ করে স্থানীয় সুবিধাজনক সময়ে দেশব্যাপী বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102