বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

সৌদি রিয়াদ জালালাবাদ এসোসিয়েশন ও গ্রীণ ক্রিসেন্ট সোসাইটির যৌথ উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৪২৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার রাব্বানী নগর এলাকার অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।

রিয়াদ জালালাবাদ এসোসিয়েশন ও গ্রীণ ক্রিসেন্ট সোসাইটির সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ কাপ্তান হোসেনের সভাপতিত্বে ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ কনিজ রহিমা রাব্বানী কথার পরিচালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের সাবেক সাংসদ এডভোকেট শামসুন্নাহার শাহানা রাব্বানী।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক রিয়াদ জালালাবাদ এসোসিয়েশনর উপদেষ্টা ও সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক তজম্মুল ইসলাম চৌধুরী, রিয়াদ জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহঃ সাধারণ সম্পাদক ও গ্রীণ ক্রিসেন্ট সোসাইটির সাংগঠনিক সম্পাদক এবিএম বুলবুল আহমেদ, বিয়ানী বাজার গ্রীণ ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক শামিম আহমেদ, সিলেট গ্রীণ ক্রিসেন্ট সোসাইটির দপ্তর সম্পাদক শামছুল হক, লীড যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম সাদিক রিগেন ও সৌদি আরব হতে আগত বাংলা টিভির মক্কা প্রতিনিধি এস এইচ হেমায়েত প্রমুখ।

এ ছাড়া ও উপস্থিত ছিলেন শেখ শহিদুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ,পঙ্কজ ভাট্টাচার্য, সাবেক সহ সম্পাদক সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ।

অনিক শাহ, জেলা যুবলীগ নেতা শাহ সাহেল আহমদ, সাবেক ক্রিয়া সম্পাদক, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ।

প্রধান অতিথি এডভোকেট শাহানা রাব্বানী বলেন, আপনারা শীতবস্ত্র নিয়ে গত বছর আমাদের এলাকায় এসেছিলেন তখন আমার মেয়ে গ্রীণ ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মরহুমা এডভোকেট কানিজ রেহনুমা রব্বানী জীবিত ছিল আজ সে আমাদের মাঝে নেই আছে শুধু তার স্মৃতি ।

আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ তাহাকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করার জন্য এবং আপনারা গরীব অসহায় দরিদ্র মানুষের জন্য শীতবস্ত্র নিয়ে এসেছেন সে গ্রীণ ক্রিসেন্ট সোসাইটি ও জালালাবাদ এসোসিয়েশন সকলকে এ মহত উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান।

সভাপতির বক্তব্যে কাপ্তান হোসেন বলেন, আমরা প্রতি বছর জালালাবাদ এসোসিয়েশন ও গ্রীণ ক্রিসেন্ট সোসাইটি শীতবস্ত্র বিতরণ করে আসতেছি। আমাদের সাধ্যমত আগামীতে দেয়ার চেষ্টা করবো ধন্যবাদ জানান, আজকের আয়োজক সংগঠন ভাষা রেহনুমা’স ড্রিমস রিসাইকেলবীন গ্রেটার সিলেট ডিভিশনকে।

শীতবস্ত্র বিতরণ শেষে প্রয়াত সাধারণ সম্পাদক এডভোকেট কনিজ রেহনুমা রব্বানীর সমাধি জিয়ারত করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102