শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

ক্রিকেটারদের ওমিক্রন নিয়ে উদ্বিগ্ন নন পাপন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৪২৩ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটারের শরীরে করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছে। শনিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে জিম্বাবুয়ে থেকে বিশ্বকাপ বাছাই পর্ব শেষ করে গত ১ ডিসেম্বর প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে খেলার গৌরব নিয়ে দেশে ফিরে আসে নারী দল। তবে দেশে ফেরার পরেই অনাকাঙ্ক্ষিত এক সংবাদ পায় টিম টাইগ্রেসরা।

দেশে ফেরার পর দুবারের করোনা পরীক্ষায় দুই নারী ক্রিকেটারের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। সারা বিশ্বজুড়ে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে সংক্রমণের শঙ্কায় তাদের রাখা হয়েছিল আইসোলেশনে। পুরো দলের কোয়ারেন্টাইনের সময়ও বাড়ানো হয়েছিলো। কয়েক দফা পরীক্ষা শেষে শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, ওই দুই নারী ক্রিকেটার করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত।

এদিকে বিকেএসপিতে এক অনুষ্ঠানে ক্রিকেটারদের ওমিক্রন নিয়ে উদ্বিগ্ন নন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, পুরো দল একসাথেই ছিল। অন্যরা সবাই নেগেটিভই আছে। যাদের হয়েছে তাদের একেবারেই উপসর্গ নেই। আমি ব্যক্তিগতভাবে ওদের সাথে কথা বলেছি। জ্বর, শরীর ব্যথা কিছুই নেই। বুঝতেই পারেনি এখনও ওদের যে করোনা হয়েছে। সেদিক দিয়ে বলব এটা একটা বিরাট সুখবর। 

পাপন আরোও বলেন, আইসোলেশন শতভাগ মানা হচ্ছে। এটা করোনা হলেও যা না হলেও তা। জৈব সুরক্ষা বলয়ে তো এটা মানতেই হবে। প্রথম থেকেই তারা আলাদা একটি কোভিড ডেডিকেটেড ফ্লোরে আইসোলেশনে ছিল। সেজন্য অন্য কেউ আক্রান্ত হয়নি। ওরাও এক রুম থেকে অন্য রুমে যেতে পারেনি। যে প্রটোকল ছিল সেটাই অনুসরণ করা হয়েছে। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102