শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর পর্যটন শিল্পের বিকাশে ভারতের পর্যটন ব্যবসায়ীদের শ্রীমঙ্গল সফর বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত মির্জা ফয়সল আমীন শেখ হাসিনার কারামুক্তি দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা—মানিক লাল ঘোষ মুজিব বাহিনী নিয়ে মিথ্যাচার ও দালিলিক প্রমান সিলেটে অত‍্যাধিক বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম নির্বাচনে সভা অনুষ্ঠিত বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে সভা অনুষ্ঠিত

বৈধ উপায়ে গ্রিস ও মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৪৫৭ এই পর্যন্ত দেখেছেন

সিলেট ব্যুরো: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, চলতি মাসেই খুলতে পারে মালশিয়ার শ্রমবাজার। একইসাথে বৈধ উপায়ে ইউরোপের গ্রিসেও শ্রমিক পাঠাতে আগামি ফেব্রুয়ারির মধ্যে সমঝোতা স্বারক সই হতে পারে।

শুক্রবার রাতে সিলেটে এক জরুরি সংবাদ সম্মেলনে মন্ত্রী এমন তথ্য দেন।

মন্ত্রী বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে সম্মত হয়েছে মালয়েশিয়া সরকার। দুই-একদিনের মধ্যে কাগজপত্র আসলে শ্রমবাজার চালুর চুড়ান্ত দিনতারিখ জানা যাবে।

বৃক্ষরোপণ, বাগান, কৃষি, উৎপাদন, পরিষেবা, খনি ও খনন, নির্মাণ এবং গৃহকর্মী নিয়োগের জন্য এই শ্রমবাজার উন্মুক্ত হবে জানিয়ে তিনি বলেন, শ্রমিকের সংখ্যা নিয়ে আগের থেকে আরও ভালো খবর আসবে।

ইউরোপের শ্রমবাজার নিয়ে অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বৈধ উপায়ে গ্রিসে শ্রমিক পাঠাতে আগামি ফেব্রুয়ারির মধ্যে সমঝোতা স্বারক সই হতে পারে। এ সময় তিনি অবৈধ পন্থায় প্রবাসে না যেতে সবার প্রতি অনুরোধ জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102