শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার এর সাক্ষাৎ অনুষ্ঠিত পর্যটনের বিকাশে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক

যশোরে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি অনূর্ধ্ব ১৯ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৪২১ এই পর্যন্ত দেখেছেন

যশোর সংবাদদাতাঃ যশোরে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি অনূর্ধ্ব ১৯ বালক-বালিকা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) যশোর বাদশা ফয়সাল ইসলামী ইনস্টিটিউট ঈদগাহ মাঠে যশোর জেলা পুলিশের আয়োজনে বিভাগীয় পর্যায়ের (রুপসা জোন) ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠিত হয়।

খেলায় ছেলেদের বিভাগে যশোর জেলা কাবাডি বালক দল বনাম সাতক্ষীরা জেলা কাবাডি দল, অত্যন্ত শ্বাসরুদ্ধকর মাচে যশোর জেলা বালক কাবাডি দল (৩৪-৩৩) মাত্র এক পয়েন্টের ব্যবধানে জয় লাভ করে। আর মেয়েদের ইভেন্টে নড়াইল জেলা ৬৯-১৭ পয়েন্টে ঝিনাইদাহ জেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, বিপিএম (বার)।ডিআইজি তার বক্তব্যের শুরুতেই উপস্থিত সকলকে মহান বিজয়ের শুভেচ্ছা জানান এবং একই সাথে আজকের খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি আরো বলেন, শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার কোন বিপল্প নেই। যশোর হলো বাংলাদেশের অন্যতম একটি জেলা আমি আাশা করবো এখান থেকে জাতীয় পর্যায়ের অনেক ভালো-ভালো খেলোয়াড় বেড়িয়ে আসবে। পরিশেষে তিনি কোন প্রকার মাদক ও অপরাধের সাথে জড়িত না হওয়ার জন্য উপস্থিত সকলকে অনুরোধ জানান।

তিনি বলেন, আমরা সকলে মিলে একটা মাদক, সন্ত্রাস ও অপরাধ মুক্ত বাংলাদেশ গড়বো। তিনি এতো সুন্দর একটি কাবাডি টুনামেন্ট সম্পন্ন করার জন্য যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার বিপিএম(বার), পিপিএম মহোদয় সহ আয়োজক কমিটি ও এর সাথে জড়িত সকল সংগঠনের সদস্যবৃন্দকে ধন্যবাদ জানান।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জনাব প্রলয় কুমার জোয়ারদার, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য হাজী এস এম ইয়াকুব আলী ।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (“ক” সার্কেল) জনাব মোহাম্মদ বেলাল হোসাইন এবং সভাপতিত্ব করেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, পুলিশ সুপার (সিআইডি) মোহাম্মদ জাকির হোসেন, পুলিশ সুপার (পিবিআই) রেশমা শারমিন, যশোর মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা (ডিএসবি) মোহাম্মদ জাহাংগীর আলম, বিভিন্ন জেলা হতে আগত জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ, স্থানীয় জনপ্রতিনিধিগণ, অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ, সাংবাদিকবৃন্দ, জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ সহ অফিসার ও ফোর্সবৃন্দ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102