

ছাতক সংবাদদাতাঃ ছাতকে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে অনুষ্ঠিত মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সাকির আমিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ছাতক সরকারী ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাস, সূয়ের হাসি ক্লিনিকের পরিচালক স্বপ্না বেগম, তথ্যসেবা কর্মকর্তা সাবিহা মুস্তারী প্রমূখ।