শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচন ১১ ডিসেম্বর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৩২১ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাষ্ট্র অফিস: যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের প্রেসক্লাব “নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব” এর ২০২০-২০২১ মেয়াদের কার্যকরী কমিটির শেষ সভা সংগঠনের সভাপতি ডাক্তার ওয়াজেদ এ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলামের পরিচালনায়  নিউইয়র্কের জ্যাকসন হাইটসে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে গত ৭ই ডিসেম্বর অনুষ্ঠিত হয়।

‌‌প্রেসক্লাবের কার্যকরী কমিটির ওই সভায় ক্লাব সদস্যদের বার্ষিক চাঁদা পরিশোধ সাপেক্ষে ভোটার তালিকা হালনাগাদ, ক্লাবের সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের  রিপোর্ট এবং অনুষ্ঠিতব্য ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সরকার,কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম মজুমদার, সাংগঠনিক সম্পাদক রশীদ আহমদ, কার্যকরী সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, সালাহউদ্দিন আহমেদ  ও সদস্য এসএম সোলায়মান। 

উল্লেখ্য যে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের এজিএম ও নির্বাচন আগামী ১১ই ডিসেম্বর শনিবার সকাল ১১টায় জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102