বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

সোনার মদিনা……. ………… কে এম আবু তাহের চৌধুরী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৪৯০ এই পর্যন্ত দেখেছেন

সোনার মদিনা ,সোনার মদিনা
তোমায় ভুলি কেমনে ?
তোমায় ছেড়ে বিলেত এসে
ব্যথা পাইগো মনে ।

যে মাটিতে শুয়ে আছেন
আল্লাহর প্রিয় রাসুল,
যার রওজা জিয়ারত করতে
মন হয়েছিল ব্যাকুল ।

সেই নবিজীকে সালাম দিয়ে
মনে পেয়েছি সান্তনা ,
নবীর প্রেমে আমি আশিক
মস্ত পাগল দেওয়ানা।

বাবে সালাম গেইটে গেলে
চোখের জল ঝরে,
রওজা পাকের সামনে যেতাম
দুরুদ পড়ে পড়ে ।

আমার সালাম শুনেন নবী
দেখেন নিজের চোখে ,
সালামের জবাব বলে দেন
ফিরি মনের সুখে ।

মসজিদে নববীতে নামাজ পড়ে
ভুলে যেতাম যাতনা ,
আবার তুমি ডেকে নিও
ওগো মাবুদ রাব্বানা।

লক্ষ সাহাবীদের পদভারে
মুখর ছিল মদিনা ,
ইসলামী রাষ্ট্রে শান্তি ছিল
কোন অভাব ছিলনা ।

হাশরের ময়দানে শাফায়াত
নবীর যেন পাই ,
হাওজে কাওসারের শরবত
পান করতে চাই।

নবীজীর জীবনী অনুসরনে
শক্তি ক্ষমতা দিও,
আরেকবার সোনার মদিনায়
ফিরিয়ে মোরে নিও।

মসজিদে কুবা,কিবলাতাইনে
আবার যেন যাই ,
হৃদয়ভরে আল্লাহ পাকের
গুণগান করতে চাই।

তাওফিক দিও ওগো মাবুদ
আমায় বারে বার ,
মহাপ্রভু মালিকের কাছে
অধমের এই আব্দার ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102