বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক সিএম তোফায়েল সামির মৃত্যুতে ইউকে বিডি টিভি পরিবারের শোক প্রকাশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৪৩৫ এই পর্যন্ত দেখেছেন

বদরুল মনসুর: সিলেটিদের ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বৃহত্তর সিলেটের কৃতি সন্তান অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ও বিশিষ্ট সমাজসেবক
সিএম তোফায়েল সামির মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন ইউ কে বিডি টিভি পরিবারের পক্ষে এক যুক্ত বিবৃতিতে ইউ কে বিডি টিভির চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, ম্যানেজিং ডিরেক্টর সাংবাদিক ইন্জিনিয়ার খায়রুল আলম লিংকন, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম, ফাইন্যান্স ডিরেক্টর শাহ শাফি কাদির ও কালচারাল পোগ্রাম ডিরেক্টর হেলেন ইসলাম।
মরহুমের শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মহাণ আল্লাহু রাব্বুল আলামিন যেনো উনাকে জান্নাতবাসী করেন এই দোয়া করার জন্য সবার প্রতি বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন তারা।


ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর,শোকবার্তায় বলেন আকর্ষণীয় ব্যক্তিত্ব ও প্রখর রসবোধ সম্পন্ন সিএম তোফায়েল সামি ছিলেন নিবেদিতপ্রাণ সমাজ হিতৈষী। সিলেট বিভাগবিভাগ বাস্তবায়নের আন্দোলন সহ সিলেট অঞ্চলের উন্নয়ন সংগ্রামে দীর্ঘকাল নেতৃত্ব দিয়েছেন। জালালাবাদ এসোসিয়েশনে সবচেয়ে জনপ্রিয় এবং সফল সভাপতি ছিলেন। ৭৮ বছরের বর্ণাঢ্য জীবনের সর্বত্র কর্মগুণে ছিলেন এক জীবন্ত কিংবদন্তী। তিনি পেশায় ব্যাংকার হলেও একজন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে সবার কাছে জনপ্রিয় ছিলেন ৷ তিনি জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সাবেক সফল সভাপতি ছাড়াও বিশ্ব সিলেট সম্মেলণ এর সভাপতি ছিলেন ৷

উল্লেখ্য যে তার নেতৃত্বে ২০১৭ সালে ঢাকা ও সিলেটে বিশ্ব সিলেট সম্মেলন অনুষ্ঠিত হয়৷ মরহুম তোফায়েল সামি সিলেট রত্ন ফাউন্ডেশনের সভাপতি ও প্রতিভা বিকাশ বাংলাদেশের সভাপতি৷ তিনি ছিলেন একজন সাদা মনের মানুষ ৷সদা হাস্যোজ্জল ও সকলের আপনজন৷ মানুষের কল্যাণে আজীবন কাজ করে গেছেন তোফায়েল সামি৷তাঁর শুন্যতা পূরণ হবার নয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102