শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

বিজয় দিবস উপলক্ষে ছাতক উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ২৯৭ এই পর্যন্ত দেখেছেন

সেলিম মাহবুব, ছাতকঃ ছাতকে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সৈয়দ আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন রশীদ, ছাতক থানার সেকেন্ড অফিসার হাবিুবুর রহমান পিপিএম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, মকবুল আলী প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, সিনিয়র মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মাসুম মিয়া, সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, সমবায় কর্মকর্তা মতিউর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার, বাউবি’র সহকারী পরিচালক সিদ্দিকুর রহমান শেখ, ছাতক সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) আব্দুস ছাত্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইসলাম, সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রতন কুমার পন্ডিত, ছাতক জালালিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব, সোনালী ব্যাংক ছাতক শাখার ম্যানেজার সুমন আচার্য্য, কৃষি ব্যাংক ছাতক শাখার ম্যানেজার বিষ্ণুপদ গোস্বামী, রূপালী ব্যাংক ছাতক শাখা ম্যানেজার প্রশান্ত কুমার শীল, ছাতক ফায়ার সার্ভিসের ষ্টেশন ম্যানেজার জালাল আহমদ, সিটি ব্যাংক ম্যানেজার সঞ্জয় মজুমদার, উত্তরা ব্যাংক ম্যানেজার শাখাওয়াত হোসাইন, পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার রফিকুল ইসলাম, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা সাবিহা মুস্তারী, প্রাক্তন অধ্যাপক হরিদাস রায়, প্রভাষক বাকির হোসেন, প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাস, প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, সূর্য্যরে হাসি ক্লিনিকের পরিচালক স্বপ্না বেগম, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেকলীগের সহ সভাপতি বাবুল রায়, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক তপন তরফদার, ক্রিড়া সংস্থার সেক্রেটারী লাল মিয়া, কনকচাঁপা খেলাঘর আসরের সাধারন সম্পাদক, সাংবাদিক বিজয় রায়, সাংবাদিক সাকির আমিন, শিক্ষক ফিরোজ আলী, শিল্পকলা একাডেমির সহ সাধারন সম্পাদক অজিত কুমার দাস, কনকচাঁপা খেলাঘর আসরের সাংগঠনিক সম্পাদক বদরুল আমিন রুবেল প্রমূখ উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102