বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

ছাতকে ছাত্রলীগ নেতা রায়হানের উপর হামলার ঘটনায় গ্রেফতার ৩

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ২৮৮ এই পর্যন্ত দেখেছেন

ছাতক সংবাদদাতাঃ ছাতকে ছাত্রলীগ নেতা মোস্তাকিম রায়হানের উপর হামলার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে অভিযান চালিয়ে পুলিশ নিজ-নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর গ্রামের মৃত এরশাদ আলীর পুত্র মাহবুব(৩০), মদরিছ আলীর পুত্র মনসুর আহমদ(৩১) ও ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের বানারসীপুর গ্রামের মমশ্বর আলীর পুত্র শাহান উদ্দি(৩০)।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ছাতক থানার এসআই মহিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। শনিবার রাতে গোবিন্দগঞ্জ এলাকায় তকিপুর গ্রামের আব্দুল গফুরের পুত্র, ছাত্রলীগ নেতা মোস্তাকিন রায়হানের উপর কতিপয় যুবক হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। এ ঘটনায় রোবাবর মোস্তাকিন রায়হানের পিতা আব্দুল গফুর বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা(নং-০৬) দায়ের করেন। এ মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের সোমবার সকালে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত) মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102