বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

বিদেশে গিয়ে মন্ত্রণালয়ের বিরুদ্ধে ঘুষের অভিযোগ, পৌর মেয়র বরখাস্ত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ২২২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিরুদ্ধে ৫ পার্সেন্ট ঘুষের অভিযোগ তুলে বহিষ্কার হলেন সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।

সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

‘কাজ নিতে গেলে মন্ত্রণালয়ে ৫ পার্সেন্ট আগেই দিতে হয়’ এমন বক্তব্যের কারণেই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। জারি করা প্রজ্ঞাপনে এমন ইঙ্গিতও রয়েছে।

উপ-সচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আমিনুল ইসলাম রাবেল ছুটি নিয়ে বিদেশে গিয়ে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় বাংলাদেশ সরকার, স্থানীয় সরকার বিভাগ ও রাষ্ট্রের জনহানিকর বক্তব্য দিয়েছেন। তার এ ধরনের জনহানিকর বক্তব্য স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩২ এর (খ) ও (ঘ) এর ধারা অনুযায়ী মেয়রের পদ থেকে অপসারণযোগ্য অপরাধ।

আইনের উদ্বৃতি দিয়ে এতে বলা হয়, যেহেতু আইন মোতাবেক যেক্ষেত্রে কোনো পৌরসভার মেয়র অথবা কোনো কাউন্সিলর অপসারণের কার্যক্রম আরম্ভ করা হয়েছে অথবা তার বিরুদ্ধে ফৌজদারি মামলায় অভিযোগপত্র আদালত থেকে গ্রহণ করা হয়েছে, সেক্ষেত্রে নির্ধারিত কর্তৃপক্ষের বিবেচনায় মেয়র অথবা কাউন্সিলর কর্তৃক ক্ষমতা প্রয়োগ পৌরসভার স্বার্থের পরিপন্থী অথবা প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন না হলে, সরকার লিখিত আদেশের মাধ্যমে মেয়র অথবা কাউন্সিলরকে সাময়িকভাবে বরখাস্ত করতে পারবে।’

এতে বলা হয়, ‘আমিনুল ইসলাম রাবেল বাংলাদেশ সরকার এবং স্থানীয় সরকার বিভাগের বিরুদ্ধে যে হানিকর ও জনহানিকর বক্তব্য দিয়েছেন, এটা তার অপরাধমূলক কার্যক্রম পৌর পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী মর্মে সরকার মনে করে। সেহেতু স্থানীয় সরকার আইন অনুযায়ী তাকে গোলাপগঞ্জ পৌরসভার মেয়রের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।’

এ ব্যপারে বরখাস্ত মেয়র আমিনুল ইসলাম রাবেলের সাথে একাধিকবার মুঠোফোনের যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102