বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

রাজনগরে অপহৃত শিশু উদ্ধার: অপহরণকারী গ্রেফতার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ২১৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, রাজনগর: ২৪ ঘন্টার বিরামহীন চেষ্টায় অপহরণকৃত ২২ মাসের শিশু ছাইফকে সিলেটের ওসমানীনগর থেকে উদ্ধার ও অপহরণে জড়িত মূল আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে রাজনগর থানা পুলিশ।

গত ২ ডিসেম্বর ২০২১খ্রিঃ দুপুর আনুমানিক ১২ ঘটিকার সময় রাজনগর থানাধীন ০২নং উত্তরভাগ ইউনিয়নের কেশরপাড়া গ্রামের জাবেদ আহমেদের বাড়িতে তার আপন ভাই ওমান প্রবাসী জায়েদ আহমেদের বন্ধু পরিচয় দিয়ে দুজন লোক বাসায় ঢুকে। তারপর সুযোগ বুঝে সকলের অজান্তে প্রাইভেটকারে তুলে দুই অপহরণকারী শিশু ছাইফ রাজ কে অপহরণ করে নিয়া যায়।

পরবর্তীতে জাবেদ আহমেদ রাজনগর থানায় অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করলে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

একটি অজ্ঞাতনামা ফোন কলের সূত্র ধরে তথ্য প্রযুক্তির ব্যবহার করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)মো. জিয়াউর রহমানের দিকনির্দেশনায় রাজনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই মো. নূর উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ সিলেট জেলার ওসমানীনগর থানাধীন তাজপুর বাজারের কদমতলা এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকৃত শিশুকে অক্ষতভাবে উদ্ধার করে এবং অপহরণকারী রোয়েনা আক্তার রিয়া(২১) পিতা-মৃত কনাই মিয়া, মাথা-সন্তারা বিবি, সাং-পশ্চিম রুকন পুর, থানা-ওসমানীনগর, জেলা-সিলেটকে গ্রেফতার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত শিশু ছাইফকে রাজনগর থানার নারী ও শিশু হেল্প ডেস্কে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে রাজনগর থানার এসআই নুর উদ্দিন বলেন, এ ঘটনায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এছাড়াও পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102