সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

যুক্তরাজ্য প্রবাসি সখিনা খাতুন সখী ও নাজমা চৌধুরী নাজুকে সংবর্ধনা প্রদান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৪৫৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, সিলেট: সি‌লেটের কৃ‌তি সন্তান, লন্ডন টাওয়ার হেম‌লেস্ এর ডেপু‌টি স্পিকার মাদার জে‌নেত রহমান’র পিতা ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, মহান মু‌ক্তিযু‌দ্ধের সংগঠক, সুনামগঞ্জ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজ সেবক যুক্তরাজ্য প্রবাসী, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত কবি আবুল বশর আনসারী’র সহধর্মিনী নামে প্রতিষ্ঠিত খায়রুন নেছা খানম একাডেমি স্কুলের পক্ষ থেকে যুক্তরাজ্য প্রবাসি কমিউনিটি নেত্রী সমাজ সেবিকা সখিনা খাতুন সখী ও নাজমা চৌধুরী নাজুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার বিকেলে দেয়া সংবর্ধনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহবায়ক মো. শহিদুল ইসলাম, সমাজ সেবিকা সাবেক কাউন্সিলার পদপ্রার্থী সেলিনা রাজা, নারী উদ্যোক্তা বুটিক ব্যবসায়ী, লেখিকা রাহনামা শাব্বীর চৌধুরী, লিপি দাশ ও স্কুলের ইনর্চাজ কাজী দিদার মিয়া প্রমুখ।

এছাড়াও শিক্ষক, শিক্ষিকা, ছাত্র, ছাত্রী, স্বেচ্ছাসেবক, অভিভাবক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা এবং খায়রুন নেছা খানম একাডেমি স্কুলের সম্মানিত উপদেষ্টা মাদার জেনেত রহমান, আবুল হাসনাত আনসারী, জলি চৌধুরী, সভাপতি আবু মো. রা‌হিল আক্তার আনসারী, সহ-সভাপতি আমজাত সুলেমান টিপু আনসারী, সদস্য জাহানারা চৌধুরী, শাহ নাজমা হাসনাত, জুলফা চৌধুরী যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল লাইভে যোগদেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102