শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার এর সাক্ষাৎ অনুষ্ঠিত পর্যটনের বিকাশে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক

যশোরে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প ও পণ্যের উন্নয়ন এবং ডিজিটাইজেলশন কার্য্যক্রমের উদ্বোধন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৩৪৯ এই পর্যন্ত দেখেছেন

শাহারুল ইসলাম ফারদিন: যশোর অঞ্চলে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প ও পণ্যের উন্নয়ন এবং ডিজিটাইজেলশন র্কাযক্রমের উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার শহরের শেখ হাসিনা সফটওয়্যার র্পাকে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যশোর পৌরসভার প্যানেল মেয়র মোকসিমুল বারী অপু, প্রবৃদ্ধি প্রকল্প নিয়ে আলোচনা করেন প্রবৃদ্ধি টিম লিডার মারকুস এহম্যান।

যশোর অঞ্চলে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প ও পণ্যের উন্নয়ন এবং ডিজিটাইজেলশন কার্যক্রমের জন্য কাজ করছে সুইচ কন্টাকের প্রবৃদ্ধি নামে একটি প্রকল্প। এতে প্রাইভেট সেক্টর নিয়ে প্রজেন্টেশন উপস্থাপন করেন প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট সেক্টরের সিনিয়র ম্যানেজার মেহজাবিন আহমেদ ও পাবলিক সেক্টর নিয়ে প্রজেন্টশন উপস্থাপন করেন প্রবৃদ্ধি প্রকল্পের স্পেশালিস্ট রুকন উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি ওনার্রস এসোসিয়েশনের সিনিয়র প্রেসিডেন্ট মোহাম্মদ আলী, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি ওনার্রস এসোসিয়েশন যশোর শাখার সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপার্চায প্রফেসর ডক্টর মো: আনোয়ার হোসেন। এতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে প্রবৃদ্ধি প্রকল্পের সাথে যে কার্যক্রম হবে তা নিয়ে প্রজেন্টশন উপস্থাপন করেন ইন্ডাস্ট্রি এন্ড প্রোডাশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এসএম তাজিম আহমেদ। পরে প্রবৃদ্ধির পক্ষে টিম লিডার মারকুস এহম্যান ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর আব্দুল মজিদ একটি চুক্তি স্বাক্ষর করেন। একই সাথে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিংইন্ডাস্ট্রি ওনার্স এসোসিয়েশন যশোর ও সুইচ কন্টাকের প্রবৃদ্ধি প্রকল্পের সাথে আরও একটি চুক্তি হয়।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রি এন্ড প্রোডাশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ডক্টর এএস এম মুজিবুল হক।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102