সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ চায়ের মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্স শুরু লেবার পার্টির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী ইশতেহার প্রকাশ ভূগর্ভস্থ টানেল হতে পারে দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার নতুন দিগন্ত চার হাজার একর জমির চিত্র বদলাবে খাল খনন প্রকল্প যে ভাবে ইরান যুদ্ধ স্থল থেকে বাড়ি ফিরলেন তিন বন্ধু পঞ্চগড়ের দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড প্রদান

সোশ্যাল মিডিয়ায় নেতৃবৃন্দ সম্পর্কে কুৎসা রটাচ্ছে: রিজভী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ২৩৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: সোশ্যাল মিডিয়ার ভুয়া পেজ ব্যবহার করে বিএনপি এবং দলের শীর্ষ নেতৃবৃন্দ সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিমূলক কুৎসা রটাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

তিনি বলেন, কিছু অসাধু, অপপ্রচারকারী ও অসত্য প্রচারণায় লিপ্ত সোশ্যাল মিডিয়ার ভুয়া পেজ ব্যবহার করে বিএনপি এবং এর শীর্ষ নেতৃবৃন্দ সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিমূলক কুৎসা রটাচ্ছে। মহল বিশেষের প্ররোচনায় গভীর চক্রান্তের অংশ হিসেবেই এধরণের অপপ্রচার চালানো হচ্ছে। অপপ্রচারকারী ও ষড়যন্ত্রকারীরা বিএনপির বিরুদ্ধে সরকারি নীলনকশা বাস্তবায়নের সক্রিয় সদস্য। 

‘সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি এবং এর গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দদের সম্পর্কে মিথ্যাচার, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছাড়াও উস্কানিমূলক বক্তব্য, মন্তব্য প্রচার করা হচ্ছে-যার সাথে বিএনপির বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই। এরা ষড়যন্ত্রকারীদের এজেন্ট হিসেবে বিএনপির নেতৃবৃন্দের ভাবমূর্তি বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত রয়েছে।’

রুহুল কবির রিজভী বলেন, বিএনপির বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হচ্ছে রিসার্চ সেন্টার-বিএনপি (আরসিবি) নামে ভুয়া ফেসবুক পেজ থেকে। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও কুৎসা রটানোর জন্য বিভিন্ন নামে ‘ফেইক ফেসবুক’পেজ খুলে তাতে বিএনপি এবং এর নেতৃবৃন্দ সম্পর্কে মিথ্যা তথ্য দেয়া হচ্ছে। এমনকি টাকা দিয়ে ‘স্পন্সর’করে সেই ভুয়া পেজগুলো ‘প্রমোট’করা হচ্ছে। 

‘এমন একটি পেজ হলো ‘রিসার্চ সেন্টার-বিএনপি (আরসিবি)’। সুতরাং এতে প্রমাণিত হয়-ক্ষমতাসীন গোষ্ঠীর মদদেই বিএনপি ও এর শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ধারাবাহিক মিথ্যা-হাইপার-প্রোপাগান্ডার অংশ হিসেবেই ‘রিসার্চ সেন্টার-বিএনপি (আরসিবি)’ নামে এই ভুয়া পেজ থেকে ভিত্তিহীন, বানোয়াট, কুৎসিত তথ্য ও বক্তব্য প্রচার করা হচ্ছে। এগুলো বিএনপি নেতাদের বিরুদ্ধে শাসকগোষ্ঠীর পরিকল্পিত ও সংঘবদ্ধ চক্রান্ত-যা জঘন্য অপরাধ হিসেবে গণ্য হয়।’

রিজভী দেশবাসীসহ দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে ‘রিসার্চ সেন্টার-বিএনপি (আরসিবি)’সহ এধরণের ফেসবুক পেজের অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকতে আহ্বান জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102