বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৩, আহত ৮

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ২৫৪ এই পর্যন্ত দেখেছেন

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র: মিশিগান অঙ্গরাজ্যের একটি মাধ্যমিক স্কুলে শিক্ষার্থীর গুলিতে অপর তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। আহতদের মধ্যে একজন শিক্ষকও রয়েছেন। বুধবার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি ও আলজাজিরা।

মার্কিন কর্মকর্তারা বলছেন, নিহত ৩ জনই ওই স্কুলের শিক্ষার্থী। তাদের মধ্যে একজন ১৬ বছরের কিশোর। এছাড়া নিহত অপর দুই জন মেয়ে শিক্ষার্থী এবং তাদের বয়স যথাক্রমে ১৪ ও ১৭ বছর। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে এই গোলাগুলি ও প্রাণহানির ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের পুলিশ বলছে, বন্দুক হামলায় অভিযুক্ত কিশোরের বয়স ১৫ বছর এবং সে একাই এই হামলার জন্য দায়ী। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, একটি সেমি-অটোমেটিক হ্যান্ডগান নিয়ে অভিযুক্ত ওই কিশোর মিশিগান অঙ্গরাজ্যের ওই স্কুলে হামলা করে এবং এসময় সে ১৫ থেকে ২০টি গুলিবর্ষণ করে। হামলার কারণ অবশ্য এখনও জানা যায়নি।

বিবিসি জানিয়েছে, যে স্কুলে এই হামলার ঘটনা ঘটেছে সেটি মিশিগানের অক্সফোর্ড শহরে অবস্থিত। যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এই অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহর ডেট্রয়েট থেকে প্রায় ৪০ কিলোমিটার (৬৫ মাইল) উত্তরে অক্সফোর্ড শহরটি অবস্থিত।

প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুক হামলার ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যায়। এর পাঁচ মিনিটের মধ্যে অভিযুক্ত হামলাকারী আত্মসমর্পণ করে। কর্মকর্তারা বলছেন, হামলাকারী ওই শিক্ষার্থী একই স্কুলের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।তবে অভিযুক্ত শিক্ষার্থীকে আটকের সময় পুলিশকে কোনো গুলিবর্ষণ করতে হয়নি। ফলে আহত বা আঘাতপ্রাপ্ত অবস্থা ছাড়াই অভিযুক্তকে আটক করে পুলিশ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102