বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

মৌলভীবাজার সদরে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে পদযাত্র

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ২২৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা সদরে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে জেলা স্বেচ্ছাসেবী ও সমাজকর্মী দের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় অভিমুখে পদযাত্রা ৩০ নভেম্বর ২০২১ মঙ্গলবার সকাল ১১ টায় কুসুমবাগ চত্বর হতে জেলা প্রশাসক কার্যালয় গিয়ে শেষ হয় ।


শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে ও স্পন্দন মৌলভীবাজার এর সভাপতি ইহাম মোজাহিদ ও হিউম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক সিরাজুল হাসানের যৌথ সঞ্চালনায় সংহতি প্রকাশ করেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন।


জেলা স্বেচ্ছাসেবী ও সমাজকর্মী দের পক্ষে উপস্থিত ছিলেন, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ এর সিনিয়র সহ সভাপতি বকসি ইকবাল আহমদ, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ নওশের আলী খোকন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন মৌলভীবাজার মেডিকেল কলেজ চাই ওয়ার্ল্ড ওয়াইড ক্যাম্পেইন ওয়াটস আপ গ্রুপের ক্রিয়েটার ও এডমিন এবং ইউকেবিডি টিভির চেয়ারম্যান প্রবাসী সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, মৌলভীবাজার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সভাপতি আ স ম সালেহ সুহেল, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি বেলাল তালুকদার সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ এর সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফয়ছল মনসুর, কালের কন্ঠ শুভ সংঘের সাধারণ সম্পাদক তাকবির হোসেন, শহরতলি ব্রীজ আন্দোলনের উদ্যোক্তা বাবুল দেব, মইন উদ্দিন একাডেমির পক্ষে আজিজুর রহমান শিপলু, সবুজ বাংলা সভাপতি রেদোয়ান আহমদ, স্টে উইথ হিউমিটির মারুফ আহমেদ খান পাবেল, রোটারেক্টরআব্দুল মোত্তাকিন শিপলু, জাগ্রত তারুণ্য সামাজিক সংগঠন এর সদস্য সচিব হায়দার আলী নয়ন,স্পন্দন মৌলভীবাজার এর সাংগঠনিক সম্পাদক হায়াতুল ইসলাম রাহি ,যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরান, হিলফুল ফুজুল ইসলামি যুব সংঘের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম তপু, নাজিরাবাদ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা নাজমুল ইসলাম খান,মৌলভীবাজার সাইক্লিং সোসাইটির হোসাইন আহমদ, সুর্য তরুণ সামাজিক সংগঠন এর প্রতিষ্ঠাতা জহিরুল হক, সাধারণ সম্পাদক মৌলুদ হোসেন , স্বপ্নের ছোয়া সমাজকল্যাণ সংস্থার সভাপতি সোহানুর রহমান সুহান, সিরাজুল ইসলাম, ছাত্র কমিউনিটির সহ সভাপতি মুনাহিদ আহমদ মুন্না, সাধারণ সম্পাদক আবুল মাসুম রনি, মৌলভীবাজার পৌর খেয়া ঘাটে একটি ব্রিজ চাই গ্রুপের সদস্য পারভেজ আহমদ ,শাওন আহমদ, আদনান ইমন, শেখ সাকিব হোসেন, জুবায়ের আহমদ, নাইমুল ইসলাম মাহি প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে অবিলম্বে মৌলভীবাজার জেলা সদরে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জোর দাবি জানান। 

স্বেচ্ছাসেবী ও সমাজকর্মী দের পদযাত্রা শেষে অবস্থানকালে শ্লোগানে শ্লোগানে উত্তাল হয়ে উঠে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এই দাবির সাথে একাত্ততা পোষণ করে বলেন, মৌলভীবাজার জেলা সদরে সরকারি মেডিকেল কলেজ বাস্তবায়নে জনপ্রতিনিধি দের নেতৃত্বে আমরা প্রজাতন্ত্রের কর্মকর্তা ও কর্মচারীরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট পৌঁছে দিব।

স্বেচ্ছাসেবীরা বলেন- ২০১৭ সাল থেকে জেলার ২৫ লক্ষ মানুষের প্রাণের দাবি মৌলভীবাজার সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করে আসছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।

কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102