শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ডিআরইউর ভোট গ্রহণ চলছে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ২৬৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: রিপোর্টারদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী পরিষদের ভোট গ্রহণ চলছে। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৫টা পর্যন্ত।

ডিআরইউর নির্বাচনে মোট ২১ টি পদের মধ্যে তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক এবং আপ্যায়ন সম্পাদক পদ দু’টি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ায় বাকি ১৯ টি পদে চলবে ভোটগ্রহণ। আর এ ১৯ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১ জন প্রার্থী।

২১ পদের মধ্যে শীর্ষ দুই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন। এর মধ্যে ৫ জন সভাপতি পদে ও সাধারণ সম্পাদক পদে ৫ জন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কবির আহমেদ খান, নজরুল ইসলাম মিঠু, রিয়াজ চৌধুরী, সাখাওয়াত হোসেন বাদশা, সৈয়দ শুকুর আলী শুভ। সাধারণ সম্পাদক একটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন। তারা হলেন, জামিউল আহসান সিপু, মো. মঈন উদ্দিন খান, মসিউর রহমান খান, নূরুল ইসলাম হাসিব, তোফাজ্জল হোসেন।

এবারের নির্বাচনে সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন চারজন। তারা হলেন, আবুল বাশার নুরু, আতিকুর রহমান, ওসমান গণি বাবুল, রাশেদুল হক। দু’টি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ায় সম্পাদকীয় ৯ টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন করে মোট ১৮ জন প্রার্থী। এদের মধ্যে যুগ্ম সম্পাদক পদে লড়ছেন মঈনুল আহসান ও শাহনাজ শারমীন। অর্থ সম্পাদক একটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন এস এম এ কালাম ও শাহ আলম নূর। সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন দু’জন। তারা হলেন আব্দুল্লাহ আল কাফি ও সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাওসার আজম ও রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক একটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন জান্নাতুল ফেরদৌস পান্না ও তাপসী রাবেয়া আঁখি, প্রচার ও প্রকাশনা সম্পাদক একটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন কামাল উদ্দিন সুমন ও এম উমর ফারুক, ক্রীড়া সম্পাদক একটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন মাসুদা লিসা ও মো. কবিরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক একটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন নাদিয়া শারমিন ও সায়ীদ আবদুল মালিক, কল্যাণ সম্পাদক একটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন জাহাঙ্গীর কিরণ ও কামরুজ্জামান বাবলু।

এছাড়া কার্যনির্বাহী সদস্য সাতটি পদের জন্য এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন নয়জন। তারা হলেন, হাসান জাবেদ, মাহমুদুল হাসান, মহসিন বেপারী, মো. আল-আমিন, মো. তানভীর আহমেদ (তানভীর আহমেদ), মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), এসকে রেজা পারভেজ, সোলাইমান সালমান, সুশান্ত কুমার সাহা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102