শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ওমিক্রন: ব্রাহ্মণবাড়িয়ায় আফ্রিকা ফেরত ৭ প্রবাসীর বাড়ি রেড এলার্ট

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৩১০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: মহামারী করোনার ভয়ংকর ধরন (ভ্যারিয়েন্ট) ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ায় দক্ষিণ আফ্রিকা ফেরত সাতজনের বাড়িতে লাল পতাকা টাঙিয়ে রেড এলার্ট ও তাদের হোম কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাশাসক হায়াত-উদ-দৌলা-খাঁন।

বৈঠকে আখাউড়া স্থলবন্দরে কড়াকড়িভাবে স্বাস্থ্য পরীক্ষা ও যাত্রী পারাপারসহ বাড়তি নজরদারির কথা বলা হয়েছে।

সভা সূত্রে জানা যায়, সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে সাতজন প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া এসেছেন। তাদের মধ্যে বাঞ্ছারামপুর উপজেলায় একজন, কসবা উপজেলায় তিনজন, নবীনগর উপজেলায় একজন ও সদর উপজেলার দুজন রয়েছেন।

সভায় উপস্থিত ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন একরাম উল্লাহ বলেন, ‌‘সভায় করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে আলোচনা হয়। এসময় প্রবাসফেরত সবাইকে কোয়ারেন্টাইন নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

দক্ষিণ আফ্রিকা ফেরত সাতজনের হোম কোয়ারেন্টন নিশ্চিত করতে সংশ্লিষ্ট উপজেলার ইউএনওদের নির্দেশ দেওয়া হয়েছে। তারা ওই সাতজনের বাড়ি লাল পতাকা দিয়ে চিহ্নিত ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করবেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102