শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ইউপি নির্বাচন: মৌলভীবাজারে ৪ চেয়ারম্যান ও ২ সদস্য প্রার্থীর মনোনয়ন বাতিল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৩১১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: চতুর্থধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলায় ৪ চেয়ারম্যান প্রার্থী ও দুই সদস্য প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।

আলোচিত ঘটনা ঘটেছে নাজিরাবাদ ইউনিয়নে। নাজিরাবাদ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত (নৌকা) চেয়ারম্যান প্রার্থীর পাশাপাশি বর্তমান চেয়ারম্যানেরও মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

নাজিরাবাদ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আশিকুর রহমান আর বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা সৈয়দ এনামুল হক রাজারও মনোনয়ন বাতিল করা হয়েছে। ঋণখেলাপি হওয়ায় তাদের মনোনয়ন বাতিল করা হয়।

নাজিরাবাদে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, মোহাম্মদ মোস্তাহিদ আলী (স্বতন্ত্র), সৈয়দ এনামুল হক রাজা (স্বতন্ত্র), মো. মাহমুদুর রহমান(স্বতন্ত্র) মো. আশিকুর রহমান (আওয়ামী লীগ), সৈয়দ মুহিত আলী (স্বতন্ত্র), আশরাফ উদ্দিন আহমদ (স্বতন্ত্র)। দুই চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করার পর এ ইউনিয়নে বৈধ চেয়ারম্যান প্রার্থী হিসেবে বর্তমানে রয়েছেন, মোহাম্মদ মোস্তাহিদ আলী (স্বতন্ত্র), মো. মাহমুদুর রহমান(স্বতন্ত্র), সৈয়দ মুহিত আলী (স্বতন্ত্র), আশরাফ উদ্দিন আহমদ (স্বতন্ত্র)।


এছাড়া একটুনা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা সেলিম আহমদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

তিনি মনোনয়নপত্রে স্বাক্ষর করেননি। এছাড়া গিয়াসনগর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী শামসুল ইসলামেরও মনোনয়ন বাতিল করা হয়েছে। তিনিও ঋণখেলাপী, তাই মনোনয়ন বাতিল।

মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন কমিশনার ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঋণখেলাপী হিসেবে যে তিন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে তাদের কেউ নিজে ঋণখেলাপী, কেউ ঋণে জামিনদার।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102