

স্টাফ রিপোর্টার: গত ৫দিন যাবৎ দেশের সর্বনিম্ন তাপমাত্রা অবস্থান করছে চা অধ্যাষিত শ্রীমঙ্গল উপজেলাসহ আশপাশের এলাকা সম্মুহে। দিনে কিছুটা গরম অনুভূত হলেও সন্ধ্যা নামতেই কনকনে ঠান্ডা অনুভ’ত হচ্ছে। রাতে বাতাশে শীতের তিব্রতা ছড়াতে শুরু করে। শেষ রাতে বেশি শীত অনুভ’ত হয়। ভোরে কুয়াশার ছাদরে ঢেকে যায় পথঘাট। এমন অবস্থা গত ৫দিন ধরে চলমান।
সোমবার (২৯ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৯ ডিগ্রি সেলমিয়াস রেকর্ড করেছে শ্রীমঙ্গল আবহাওয়া অফিস।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্র জানায়, ৫ দিন ধরে শ্রীমঙ্গলেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা ধরা পড়ছে। এই ৫দিন হলো গত বৃহস্পতিবার (২৫ নভেম্বর) থেকে আজ সোমবার (২৯ নভেম্বর) পর্যন্ত। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ১৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার (২৬ নভেম্বর) ১৩ দশমিক ৩ ডি.সে, শনিবার (২৭ নভেম্বর) ১২ দশমিক ৪ ডি.সে, রোববার (২৮ নভেম্বর) ১১ দশমিক ৮ ডি.সে এবং আজ সোমবার (২৯ নভেম্বর) ১১ দশমিক ৯ ডি.সে রেকর্ড করা হয়।