শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

নৌকা হারিয়ে শ্রীমঙ্গল পৌরসভায় নারিকেল গাছের জয়

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ২২২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, শ্রীমঙ্গল: সিলেটের শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মহসিন মিয়া মধু। তিনি নারিকেল গাছ প্রতীকে পাঁচ হাজার ৯৮৯ ভোট পেয়েছেন। তার নির্বাচন নিটকতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে  সৈয়দ মনসুরুল হক পেয়েছেন পাঁচ হাজার ৫৩২ ভোট।

রোববার (২৮ নভেম্বর) সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। এবারই প্রথম শ্রীমঙ্গল পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ হয়।

এ পৌরসভায় একজন কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় আটটি সাধারণ কাউন্সিলর এবং তিনটি সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর পদে ভোট হয়।

মেয়র পদে তিন, সাধারণ কাউন্সিলর পদে ৩১ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

শ্রীমঙ্গল পৌরসভার ৯ ওয়ার্ডে ১১টি ভোট কেন্দ্র। মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৯৪ জন।

এর আগে ২০১১ সালের ১৮ জানুয়ারি এ পৌরসভার ভোট হয়েছিল। সেখানেও মেয়র নির্বাচিত হয়েছিলেন মহসিন মিয়া মধু।

২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি শ্রীমঙ্গল পৌরসভার মেয়াদপূর্ণ হয়। তবে নানা আইনি জটিলতার কারণে আর নির্বাচন হয়নি। প্রায় ১১ বছর পর এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর এ ১১ বছর মেয়রের দায়িত্বে ছিলেন মহসিন মিয়া মধু। এবার ফের নির্বাচিত হয়েছেন তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102