মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

দ্বিতীয় টেস্টেও করোনা পজিটিভ বেগম খালেদা জিয়া

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ২১৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার:বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্বিতীয়বার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। রোববার (২৫ এপ্রিল) রাতে বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের অন্যতম চিকিৎসক ডা. আল মামুন ইউকেবিডি টিভিসহ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরের পরে খালেদা জিয়ার দ্বিতীয় বার করোনা টেস্টের জন্য নমুনা নেওয়া হয়। সেখানে ম্যাডামের রিপোর্ট পজিটিভ এসেছে।এদিকে করোনায় আক্রান্ত বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ম্যাডাম ভালো আছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার ব্লাডসহ কিছু পরীক্ষা করা হচ্ছে।আজ রোববার আমরা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাব।গত ১১ এপ্রিল বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। সে সময় থেকে গুলশানের বাসা ফিরোজায় অবস্থান করছেন তিনি। তার বাসার আরও কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন। শুরু থেকেই খালেদা জিয়ার স্বাস্থ্যের দেখভাল করছেন ডা. এফ এম সিদ্দিকীর নেতৃত্বে একদল চিকিৎসক।সূত্র- সময় টিভি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102