বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

ডিআরইউ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে গেলেন যারা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ২৩০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এবং প্রাণ-আরএফএল গ্রুপের পৃষ্ঠপোষকতায় প্রাণ-ডিআরইউ ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর সেমিফাইনাল নিশ্চিত করেছে চ্যানেল আই, চ্যানেল ২৪, ইনকিলাব ও ৭১ টিভি। শনিবার সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

শুক্রবার শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে চ্যানেল আই ও আরটিভির মধ্যকার ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত থাকার ফলে টাইব্রেকারে গড়ায়। চ্যানেল আই টাইব্রেকারে ১-০ গোলে আরটিভিকে পরাজিত করে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের চ্যানেল আইর তারিকুল ইসলাম মাসুম। 

দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে চ্যানেল ২৪ ও বিজনেস স্ট্যাডার্ডের খেলা ২-২ গোলে সমতা থাকায় টাইব্রেকারে ম্যাচ গড়ায়। টাইব্রেকারে ৩-২ গোলে এগিয়ে থেকে চ্যানেল ২৪ দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের সাদমান সাকিব। 

তৃতীয় কোয়ার্টার ফাইনালে ইনকিলাব ৪-০ গোলে ঢাকা পোস্টকে পরাজিত করে। দলের হয়ে মাইনুল হাসান সোহেল, রফিক মোহাম্মদ ১টি করে গোল করেন। ইয়াছিন রানা দলের পক্ষে ২ গোল করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। 

চতুর্থ কোয়ার্টার ফাইনালে ৭১ টিভি টাইব্রেকারে ৩-০ গোলে বৈশাখী টিভিকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের মনির মিল্লাত। প্রাণ-ডিআরইউ ফুটবল টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডিআরইউর ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ ও বঙ্গবন্ধু স্টেডিয়ামের সাবেক প্রশাসক মোহাম্মদ ইয়াহিয়া। 

এছাড়া ডিআরইউ সহ-সভাপতি ওসমান গনি বাবুল, সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, কার্যনির্বাহী সদস্য এম এম জসিম, সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাইফুল ইসলাম, সাবেক ক্রীড়া সম্পাদক বদরুল আলম চৌধুরী খোকন, শফিকুল ইসলাম শামীম, ক্রীড়া উপ-কমিটির সদস্য জাহেদ হোসেন খোকন, রকিবুল ইসলাম মানিক ও আরাফাত জোবায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।

সেমিফাইনাল

শনিবার সকাল সাড়ে ৮টায় চ্যানেল ২৪ বনাম ৭১ টিভি, সাড়ে ৯টায় চ্যানেল আই বনাম ইনকিলাব। সেমিফাইনালে বিজয়ী দুদল দুপুর ১২টায় ফাইনাল খেলবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102