শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

মনিরামপুরে ভোটারদেরকে নৌকায় ভোট না দেওয়ার জন্য বিদ্রোহী প্রার্থীর হুমকী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৩৩৩ এই পর্যন্ত দেখেছেন

যশোর সংবাদদাতাঃ যশোরের মনিরামপুর উপজেলার ভোজগাতি ইউনিয়নের নৌকার প্রার্থীর নির্বাচনী প্রচারনায় বিদ্রোহী প্রার্থীদের বাধাদানের অভিযোগ এনে সাংবাদ সম্মেলন করেছেন নৌকার প্রার্থী ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক  প্রভাষক আসমাতুন্নাহার।

তিনি (২৫ নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে যশোর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অভিযোগ করেন,  বিদ্রোহী প্রার্থীদের অব্যাহত হুমকির মুখে তিনি এবং তার কর্মীরা নির্বাচনী প্রচারনা চালাতে পারছেন না। নৌকার প্রার্থীর পক্ষে ভোট চাইতে গেলে হুমকি ও হামলার শিকার হতে হচ্ছে। তিনি এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সাহায্য সহযোগীতা চেয়েছেন।তিনি অভিযোগ করে বলেন,বিদ্রোহী প্রার্থীরা জামায়াত ও বিএনপির ক্যাডার বাহিনী ভাড়া করে এলাকায় দাপিয়ে বেড়ালেও স্থানীয় পুলিশ প্রশাসন নিশ্চুপ হয়ে বসে আছে। নৌকার প্রার্থী আছমাতুন্নাহার অভিযোগে জানান, বিদ্রোহী দুই প্রার্থী জামায়াত-বিএনপির সশস্ত্র ক্যাডারদের নিয়ে মহড়া দিচ্ছে। এমনকি বাহিরাগত সন্ত্রাসীদের ভাড়ায় এনে তারা এলাকায় ভীতি ছড়াচ্ছে। তার ইউনিয়নের ওই দুই বিদ্রোহী প্রার্থী ভোটারদের বাড়িতে গিয়ে নৌকায় ভোট না দেয়ার জন্য হুমকী দিচ্ছে। এমনকি তার কর্মী-সমর্থকদেরও ভয়ভীতি দেখানো হচ্ছে। তিনি আরোও বলেন, ভোজগাতীর বর্তমান চেয়ারম্যান ও বিদ্রোহী প্রার্থী আব্দুর রাজ্জাক ও শহিদুল ইসলাম মোড়ল তফসীল ঘোষণার পর থেকেই তার নির্বাচনী প্রচার কাজে বাঁধা দিয়ে আসছেন। এমনকি আওয়ামীলীগের স্থানীয় নেতাকর্মীদের বলছেন, আমরা উপরের সাথে যোগাযোগ রেখেই নির্বাচনে দাঁড়িয়েছি। বহিস্কারের বিষয়টি সাময়িক। ভোট হয়ে গেলে তা উঠে যাবে। এতে সাধারণ ভোটাররা আতংকিত হয়ে পড়েছে। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নৌকার প্রার্থী আসমাতুন্নাহার। এ সময় বাংলাদেশ পরিবহন শ্রমিক লীগের কেদ্রীয় কমিটির সভাপতি হানিফ খোকন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক অলিয়ার রহমান, ইকবাল হোসেন, মহিবুল্লাহ মহিবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102