শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

অসহায় মহিলাদের মাঝে দক্ষিণ সুরমা নারী কল্যাণ সংস্থার খাদ্য সামগ্রী বিতরণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ২৬৬ এই পর্যন্ত দেখেছেন


সিলেট সংবাদদাতাঃ সিলেট দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী নারী সংগঠন দক্ষিণ সুরমা নারী কল্যাণ সংস্থার উদ্যোগে সমাজকর্মী রকিব খান এর পক্ষ থেকে গতকাল ২৪ নভেম্বর (বুধবার) গরীব অসহায় মহিলাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি শিউলি বেগম এর সভাপতিত্বে ও মোঃ আবুল বশর এর পরিচালনায় এতে প্রধান অতিথি ও সংবর্ধীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা নারী কল্যাণ সংস্থার সম্মানিত উপদেষ্টা ও বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আবুসাঈদ জুবেরী ছাদ।
বিশেষ ও সংবর্ধীত হিসেবে অতিথি উপস্থিত ছিলেন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডশনের প্রতিষ্ঠাতা আহবায়ক জনাব শহিদুল ইসলাম,বিশেষ ও সংবর্ধীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনফো বাংলা সিলেট ব্যুরো প্রধান, স্বাধীন নিউজ সিলেট প্রতিনিধি উৎফল বড়ুয়া, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডশনের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার রানা বড়ুয়া, দক্ষিণ সুরমা নারী কল্যাণ সংস্থার সহকারী প্রতিষ্ঠাতা মোহাম্মদ শিপন আহমেদ, কন্ঠশিল্পী হাসান শহীদ হাসনু, সমাজসেবক ও শিক্ষক ফখরুল ইসলাম এম এফ আই প্রমূখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102