বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

আজ সারাদেশে অনলাইনে মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৩০৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ২০২২ শিক্ষাবর্ষে দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে ভর্তির আবেদন শুরু হচ্ছে আজ।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে অনলাইনে ভর্তির আবেদন শুরু হবে। এ প্রক্রিয়া চলবে ৮ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত। সরকারিতে আগামী ১৫ ডিসেম্বর এবং বেসরকারিতে ১৯ ডিসেম্বর অনলাইনে লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে।

বিদ্যালয় থেকে ভর্তি ফরম বিতরণ করা হবে না। ভর্তির আবেদনপত্র শুধু httpgsa.teletalk.com.bd-এই ঠিকানায় পাওয়া যাবে।

এদিকে, বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ে অবস্থিত সকল সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন এবং এসএমএসের মাধ্যমে ভর্তির আবেদনপত্র পূরণ ও ফি প্রদান করা সংক্রান্ত নিয়মাবলী প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি হিসেবে ১১০ টাকা দিতে হবে।

গত ১৬ নভেম্বর ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথমবারের মতো বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও অনলাইনে আবেদন এবং কেন্দ্রীয় লটারি অনুষ্ঠিত হবে। সরকারি মাধ্যমিকে লটারি অনুষ্ঠিত হবে আগামী ১৫ ডিসেম্বর এবং বেসরকারিতে লটারি হবে ১৯ ডিসেম্বর।

ঢাকার ৪৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় (তিনটি ফিডার শাখাসহ) তিনটি ভিন্ন গ্রুপে বিভক্ত থাকবে। এছাড়াও সারাদেশের আবেদনকারীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে থানাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাবে। সর্বাধিক পাঁচটি বিদ্যালয় নির্বাচন করতে পারবে একজন প্রার্থী।

ফরম পূরণ ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে www.dshe.gov.bd এর secondary circularorder9 www.teletalk.com.bd ওয়েবসাইটে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102