শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

যুক্তরাজ্যে লকডাউন তুলে নেয়ায় বেচাকেনার ধুম

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ২৯৪ এই পর্যন্ত দেখেছেন

ছায়ফুল আলম লেমন (যুক্তরাজ্য) : যুক্তরাজ্যে গত ১২ এপ্রিল থেকে লকডাউন বিধিনিষেধ উঠিয়ে নেয়া হয়েছে। লকডাউন শেষে যেন হাফ ছেড়ে উঠেছেন ব্রিটিশরা। এরইমধ্যে দোকান পুনরায় খোলার পরে পোশাক বেচাকেনার ধুম পরে গিয়েছে দেশটিতে। 

এবিএফ-এর প্রধান নির্বাহী জর্জ ওয়েস্টন বলেন, ইংল্যান্ড এবং ওয়েলসে লকডাউন সহজ করার পরে স্টোরগুলো আবার আগের মতন ব্যবসা করতে পারবে বলে তিনি আত্মবিশ্বাসী ছিলেন। ইংল্যান্ড এবং ওয়েলসে রেকর্ড বিক্রি নিয়ে তিনি অনেক আনন্দিত।

জনপ্রিয় ফ্যাশন রিটেইলার ‘প্রাইমার্কের’ কর্তারা এই এক সপ্তাহে তাদের রেকর্ড–ব্রেকিং বিক্রি দেখে বলেছেন, ফ্যাশন ফিরে এসেছে।অ্যাসোসিয়েটেড ব্রিটিশ ফুডস (এবিএফ) এর আধিকারিকরা বলেন, কোভিড –১৯ মহামারির অবসানের সাথে সাথে ক্রেতারা ঘরের পোশাক ছেড়ে বাইরে যাওয়ার জন্যপোশাক কিনছেন।তারা সিটি সেন্টার এর স্টোরগুলোতে ভ্রমণও করছেন।

এবিএফ এর প্রধান জন বেসন বলেন, অনেক স্টোর তাদের নিজস্ব বিক্রির রেকর্ড ভেঙেছে এই এক সপ্তাহে।এটি তৃতীয় লকডাউন থেকে আমাদের উত্থান।তিনি আরো বলেন, মানুষ যখন বন্ধুদের সাথে বেরাতে, খেতে এবং কোনো অনুষ্ঠানে বের হবে তখন তারা কি পরবে তা নিয়ে চিন্তাভাবনা করছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102