বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ছেলে সড়ক দুর্ঘটনায় আহত: নিহত ২

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৩৪৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: রাজধানীর মহাখালীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণ নিহত হওয়ার দুর্ঘটনায় আহত যুবকের পরিচয় জানা গেছে।

তিনি সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ছেলে ইশরাক আহমেদ। 

রাজধানীর কাফরুল থানার উপপরিদর্শক আনিসুর রহমান মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য দিয়েছেন।

তিনি জানান, ভোর পাঁচটার দিকে একটি গাড়ি মহাখালীতে রাওয়া ক্লাবের সামনে উড়ালসড়কের পিলারে ধাক্কা খায়। গাড়ির আরোহীদের মধ্যে উমার আয়মান (২০) ও ফাহিম আহমাদ রায়হান (২০) মারা গেছেন। নিহত উমার আয়মানের বাবা কর্নেল (অব.) ফারুক আহমেদ। ফাহিমের বাবার নাম ইলিয়াস আহমেদ। আর দুর্ঘটনায় আহত ইশরাক আহমেদ সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ছেলে। ইশরাক আহমেদ এখন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন।

এর আগে তিনি জানিয়েছিলেন, প্রাইভেটকারচালককে পেছনে বসিয়ে ড্রাইভ করছিলেন রায়হান। রাওয়া ক্লাবের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন দুজন। দুজনের লাশ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রয়েছে। আহতকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102