শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ট্রায়ালের অনুমোদন পেলো দেশের ওষুধ বঙ্গভ্যাক্স

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ২৫৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: দেশীয় করোনার ভ্যাকসিন বঙ্গভ্যাক্স মানবদেহে পরীক্ষামূলক ট্রায়ালের নীতিগত অনুমোদন পেয়েছে গ্লোব বায়োটেক। বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) গ্লোব বায়োটেক লিমিটেডের প্রস্তুতকৃত ভ্যাকসিনটি ট্রায়ালের অনুমোদন দেয়।

মঙ্গলবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএমআরসির পরিচালক অধ্যাপক ডা. রুহুল আমিন।

এ ব্যাপারে বিএমআরসির পরিচালক বলেন, আমাদের এ সংক্রান্ত কমিটি ভ্যাকসিনটির ফেজ-১ ট্রায়ালের নৈতিক অনুমোদন দিয়েছে। এখন তারা ওষুধ প্রশাসন অধিদফতরে আবেদন করবে। আশা করি শর্ত অনুযায়ী তারা ভ্যাকসিনটির ট্রায়াল পরিচালনা করবেন। 

ওষুধ প্রশাসন অধিদফতরে আবেদনের বিষয়ে গ্লোব বায়োটেক লিমিটেডের কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন গণমাধ্যমকে বলেন, খুব দ্রুত আমরা ট্রায়ালের আবেদন করবো। অনুমোদন পেলেই আমরা হিউম্যান ট্রায়ালে যাবো।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102