বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

সরকারি স্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তিতে মানতে হবে যা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৩১০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা স্পষ্ট করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এতে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণী উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ১০ শতাংশ কোটা সংরক্ষণ করতে হবে।

মঙ্গলবার মাউশির উপপরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিনের সই করা অফিস আদেশে এ তথ্য জানা যায়। 

এতে বলা হয়, ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর মোট শূন্য আসনের ১০ শতাংশ কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণী উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। আরও বলা হয়, যে সব প্রতিষ্ঠানে ৫ম শ্রেণী রয়েছে সে সকল প্রতিষ্ঠানে ৫ম শ্রেণী উত্তীর্ণ ভর্তিযোগ্য শিক্ষার্থীর সংখ্যা বাদ দিয়ে ৬ষ্ঠ শ্রেণীর মোট শূন্য আসনের ১০ শতাংশ কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণী উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।

উল্লেখ্য, আগামী বছরের জন্য সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ভর্তির আবেদন শুরু হবে ২৫ নভেম্বর থেকে। চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। স্কুলে ভর্তির আবেদন ফি ১১০ টাকা, পরিশোধ করতে হবে রাষ্ট্রীয় মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটকের মাধ্যমে।

করোনার কারণে গত বছরের মতো এ বছর বিদ্যালয় থেকে ভর্তি ফরম বিতরণ করা হবে না। শুধু অনলাইনে আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া শেষে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। সরকারি স্কুলে ভর্তির লটারি হবে ১৫ ডিসেম্বর। আর বেসরকারি স্কুলের লটারি ১৯ ডিসেম্বর।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102