শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

সোনার মানুষ সন্মাননায় ভূষিত লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ২৮৪ এই পর্যন্ত দেখেছেন

শহিদুল ইসলাম, সি‌লেট: গতকাল সোমবার চট্টগ্রাম ইতিহাস সম্নিলন-২০২১ নগরীর হোটেল দি পেনিনসুলা চিটাগং এ অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের ইতিহাস বিষয়ক কিরাত বাংলা’র ১১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে চট্টগ্রাম ইতিহাস সম্নিলন-২০২১ এ “ইতিহাস ও মনীষী” গ্রন্থের প্রকাশনা উৎসবে সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উপদেষ্টা লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়াকে সোনার মানুষ সম্মাননায় ভূষিত করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

উল্লেখ্য উক্ত আয়োজনে লায়ন উজ্জল কান্তি বড়ুয়ার সাথে মহামান্য মহাসংঘনায়ক শ্রীসদ্ধর্মভাণক বিশুদ্ধানন্দ মহাথের’কে (মরণোত্তর), ড. সংঘপ্রিয় মহাথের, শ্রীমৎ লোকজিৎ থের, ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, মি. রাখাল চন্দ্র বড়ুয়া, অধ্যাপক স্মৃতি বড়ুয়াসহ বিশিষ্টজনদের সোনার মানুষ সম্মাননায় ভূষিত করা হয়।

সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উপদেষ্টা লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া তাকে এ সম্মাননা প্রদান করায় চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102