

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র: টেলিভিশন রিপোর্টস ইউনিট অব বাংলাদেশ ( ট্যাব ) এর ২০২১ এর ২৭ তম আসরে বাংলা এবং ইংরেজী সাহিত্যে আমেরিকার মূলধারার লেখক হিসাবে বিশেষ অবাদানের জন্য সাহিত্য সম্মাননা পেলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী আমেরিকান সাবেক ছাএনেতা জসীম উদ্দীন । জসীম উদ্দীন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্হান করায় প্রধান অতিথী তথ্যমন্ত্রী ড.হাসান মাহমুদ এমপির কাছ থেকে তার পক্ষে পুরস্কার গ্রহন করেন তার কোম্পানী সুপার ডেনিম টেক্সটাইল মিলের পরিচালক মুহাম্মদ আল তাকি আতিক । সালাম মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালিদ এম পি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই বর্নাঢ্য অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নইম নিজাম সহ সাত জন বিশিষ্ট ব্যক্তিকে আজীবন সম্মাননা প্রদান করা হয় ও ৫২ জনকে বাংলাদেশের বিভিন্ন ক্ষেএে অবাদানের জন্য পুরস্কার প্রদান করা হয়।
প্রধান অতিথী ট্যাব এর প্রশংসা করে বলেন , সাংবাদিকরা হলেন জাতির বিবেক এবং দেশের শক্তি শালী বিরুধী দল বস্তু নিষ্ট সাংবাদিকতা সমাজের অনিয়ম দূর্নীতিকে আংগুল দিয়ে দেখিয়ে দেয় এবং সরকার এবং সরকারী দল তা থেকে সজাগ হন । তিনি বলেন যখন সংসদে বিরুদী দল ভুমিকা রাখতে ব্যর্থ শুধু সাংবাদিক গন পারেন একটি শক্তি শালী গনতন্ত্র প্রতিষ্টা করতে । অনুষ্টানে ঢাকার বিভিন্ন সংস্কৃতিক . রাজনৈতিক ও সামাজিক বিশিষ্ট জন উপস্থিত ছিলেন ।