শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ওসমানীনগরে পুরুষদের কভিড টিকা প্রদানের জন্য পৃথক দুইটি বুথের উদ্বোধন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ২৪৬ এই পর্যন্ত দেখেছেন

ওসমানীনগর সংবাদদাতাঃ সিলেটের ওসমানীনগরে পুরুষ টিকা গ্রহীতাদের জন্য আলাদা ভাবে আরও দুটি করোনার টিকার বুথের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে তাজপুর ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রের পাশে কদমতলা এলাকার ডাক বাংলায় বুথ দুটি উদ্ধোধন করা হয়।

উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী,উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান,সহ-সভাপতি আব্দাল মিয়া, বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: এসএম শাহরিয়ার,উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু,উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমে জেলার শ্রেষ্টত্ব অর্জনকারী মো: আনা মিয়া,তাজপুর ইউপি চেয়ারম্যান ইমরান রব্বানী,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক চঞ্চল পাল,যুক্তরাজ্য মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সল হোসেন সুমন।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়,ওসমানীগরে উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স না থাকায় দীর্ঘদিন থেকে এ এলাকার জনসাধারণ তাজপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে দুটি বুথের মাধ্যমে পুরুষ ও মহিলারা করোনার টিকা গ্রহন করে আসছিলেন। করোনার টিকা গ্রহনে মানুষের আগ্রহ বৃদ্ধি ও স্বাস্থ্যবিধির বিষয়টি নজরে এনে তাজপুর উপস্বাস্থ্য কেন্দ্রের পার্শবর্তী ডাকবাংলায় পুরুষ টিকা গ্রহীতাদের জন্য পৃথক দুটি বুথ উদ্ধোধন করা হয়েছে।এখন থেকে পুরুষ ও মহিলাদের পৃথক পৃথক চারটি বুথের মাধ্যমে প্রতিদিন উপজেলার প্রায় এক হাজার মানুষকে টিকার আওতায় আনার প্রচেষ্ঠা উপজেলা স্বাস্থ্য বিভাগের।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার ব্যাক্তিবর্গসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102