বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সংসদের সামনে মানববন্ধন করবেন বিএনপির এমপিরা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ২২৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সংসদের সামনে মানববন্ধন করবে দলীয় এমপিরা।

আগামীকাল রোববার বেলা ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে মানিক মিয়া এভিনিউতে এ মানববন্ধন করবেন তারা।

শনিবার (২০ নভেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আগামী সোমবার দেশব্যাপী সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। শনিবার (২০ নভেম্বর) বিকেলে দিনব্যাপী গণঅনশন শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকার কর্মসূচি ও দেশের মহানগরগুলোতে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ কর্মসূচির মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি না হলে পরবর্তী সময় আরও বড় কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102