শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

জ্ঞান-বিজ্ঞানে বাঙালিরা অনেকটাই এগিয়ে: তথ্যমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৩৮২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: জ্ঞান-বিজ্ঞান ও শিল্প-সংস্কৃতিতে বাঙালিরা বিশ্বের অনেক জনগোষ্ঠীর থেকে এগিয়ে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, জাতিগত উন্নয়নের জন্য বস্তুগত বা অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রয়োজন আত্মিক উন্নয়ন। ইউরোপের বাইরে প্রথম সাহিত্যে নোবেল বিজয়ী বাঙালি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, গাছের প্রাণ আবিষ্কার করেছেন বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। বাঙালিরা জ্ঞান-বিজ্ঞান কৃষ্টি সংস্কৃতিতে যেমন আগে থেকেই এগিয়ে, এখন অর্থনীতিতেও বাংলাদেশ বিশ্বের ৩১তম দেশের স্থান অর্জন করেছে। মাথাপিছু আয়ে ২০১৫ সালে পাকিস্তানকে ছাড়িয়েছে এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পর তার হাতেই বেসরকারি টেলিভিশনের সূচনা বলে জানান তিনি। ড. হাছান বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে গণমাধ্যমের অভূতপূর্ব প্রসার ঘটেছে যা গণতন্ত্র বিকাশের অন্যতম সহায়ক।

টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ-ট্রাব আয়োজিত ২৭তম ট্রাব এওয়ার্ড ২০২১ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, বিনোদন বিচিত্রা সম্পাদক দেওয়ান হাবিবুর রহমান ও এটিএন বাংলার অনুষ্ঠান উপদেষ্টা তাশিক আহমেদ।

ট্রাব সভাপতি সালাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, পরিবেশবিদ ও চ্যানেল আইয়ের পরিচালক মুকিত মজুমদার, নিরাপদ সড়ক চাই সংগঠনের সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খানম এবং প্রয়াত অভিনেতা মাহমুদ সাজ্জাদকে (মরণোত্তর) ট্রাব লাইফটাইম এচিভমেন্ট সম্মাননায় ভূষিত করেন অতিথিরা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102