মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

ইউকে বিডি টিভিতে বাঙ্গালীর সার্বজনীন প্রধান  উৎসব পহেলা বৈশাখ পালিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ১৫৬ এই পর্যন্ত দেখেছেন

নাজমুল সুমন, লন্ডন:নতুন বছরে দূর হোক করোনা ও কুসংস্কার; ফিরে আসুক বাঙালীর বঙ্গ সংস্কৃতি, জয় হোক সভ্যতার এই স্লোগানকে সামনে রেখে ইউ কে বিডি টিভির পক্ষ থেকে গতকাল বাঙালির জাতীয় জীবনে অসাম্প্রদায়িক, সার্বজনীন প্রধান উৎসব পহেলা বৈশাখবাঙালির শুভ নববর্ষ বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে গত ১৪ ই এপ্রিল ভ্যার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে উদযাপনকরা হয়েছে। ইউকে বিডি টিভির পোগ্রাম কো অর্ডিনেটর ও উপস্থাপিকা হেলেন ইসলাম এর প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন ইউকে বিডি টিভির চেয়ারম্যান বিশিষ্ট কমিউনিটি লিডার ও সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর. অনুষ্টানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী লাবনী ও আজিজ রহমান। কবিতা আবৃত্তি করেন শেখ নুরুল ইসলাম ও কানিজ রহমান রেশমা. সমাপনী বক্তব্য রাখেন ইউকে বিডি টিভির ম্যানেজিং ডিরেক্টর সাংবাদিক ইঞ্জিনিয়ার খায়রুল আলম লিংকন।অনুষ্ঠানের এক পর্যায়ে ইউকে বিডি টিভির জনপ্রিয় উপস্থাপিকা হেলেন ইসলাম এর জন্মদিনের শুভেচ্ছা সহ সারপ্রাইজ পার্টিরআয়োজন করা হয়েছে। স্বাগত বক্তব্যে ইউকে বিডি টিভির চেয়ারম্যান বিশিষ্ট কমিউনিটি লিডার ও সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর সবাইকে নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন বাঙালির জাতিসত্তা-অনুভূতি নবায়নের দিন ১লা বৈশাখ’ হচ্ছে আমদেরসর্বজনীন উৎসব। চেতনা,অস্তিত্ব, ও হাজার বছরের লালিত ঐতিহ্যের ১লা বৈশাখ’ হচ্ছে আমাদের প্রতিটি বাঙালির জীবনে নিয়ে আসে উৎসব আমেজ আর ফুরফুরে বাতাসের দিন বসন্ত। আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়াহয় নতুন বছরকে। জীর্ণ-শীর্ণ পুরাতনকে পেছনে ফেলে নতুনের আহ্বানে সামনে এগিয়ে যাওয়ার, বাঙালির চিরায়ত উৎসবে মেতেওঠা, প্রাণ খুলে আনন্দে ভেসে যাওয়া।বিশ্বায়নের বিভ্রান্তি থেকে নতুন প্রজন্মকে হতে হবে শেকড়সন্ধানী। তরুণ-যুব ওশিক্ষার্থীদের মনে জাতীয় মূল্যবোধ সংস্কৃতি ও নৈতিকতার চেতনা জাগ্রত করতে হবে। আকড়িয়ে ধরতে হবে বাঙালির জাতীয়সংস্কৃতিকে। বাহ্যিক চাকচিক্যময় কুরুচিপূর্ণ আগ্রাসী অপসংস্কৃতি আমাদের যুব ও তরুণ সমাজকে বিভ্রান্ত করছে। নিজস্ব সংস্কৃতিভুলে ভিনদেশী সংস্কৃতিতে মোহচ্ছন্ন হয়ে পড়ছে। তাদের অপসংস্কৃতি হতে প্রতিহত করতে না পারলে প্রাণশক্তি হারিয়ে আমাদেরজাতি কালের গর্ভে তলিয়ে যাবে। তাই অপসংস্কৃতি প্রতিহত করতে নিজস্ব সংস্কৃতিকে সমৃদ্ধ করতে হবে। উচ্চকিত করতে হবেমানবিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাঙালি সংস্কৃতি। পরিহার করতে হবে পাশ্চাত্যের অপসংস্কৃতি। তাহলেই আমাদের বাঙালির‘নববর্ষ’ উদযাপন সার্থক হবে বলে তিনি অভিমত ব্যাক্ত করেছেন।।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102