শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

সাংবাদিকতায় শিক্ষিত তরুণদের এগিয়ে আসতে হবে : আলহাজ্ব কাপ্তান হোসেন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৫০৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: মাসিক সুরমা দর্পণের নভেম্বর সংখ্যার মোড়ক উন্মোচন রাখালগঞ্জ ডি. ইউ. আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও দর্পণের নির্বাহী সম্পাদক সাজ্জাদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আলহাজ্ব কাপ্তান হোসেন।

প্রধান অতিথি বলেন সমাজের সকল কাজে সুশিক্ষিত তরুণরা এগিয়ে আসতে হবে।
দর্পণের একঝাঁক মেধাবী শিক্ষিত তরুণ রয়েছেন, যাদের মাধ্যমে এই প্রকাশনায় বস্তুনিষ্ঠ সংবাদ, ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি তুলে ধরা হচ্ছে নিয়মিত। যার ফলে অল্পদিনেই পত্রিকাটি গ্রহণযোগ্যতা পেয়েছে সর্বমহলে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণদাবি পরিষদ নেতা ডাঃ হাবিবুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি জাকারিয়া তালুকদার, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, বিশিষ্ট সমাজকর্মী ছালেহ আহমদ, যুবলীগ নেতা মফিক আহমদ,বক্তব্য রাখেন সম্পাদক সুহেল আহমদ, প্রতিনিধি এস এম ফাহিম প্রমুখ।

হাঃ মামুন আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দর্পণের সহ-সম্পাদক সাহেদ আহমদ।

অনুষ্ঠান শেষে দর্পণের ১২ জন উপদেষ্টা পুর্ণ হওয়ায় বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ্ব লুলু মিয়ার পক্ষ থেকে মিষ্টিমুখ করানো হয়।

মাসিক সুরমা দর্পণের নভেম্বর সংখ্যার মোড়ক উন্মোচন রাখালগঞ্জ ডি. ইউ. আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও দর্পণের নির্বাহী সম্পাদক সাজ্জাদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আলহাজ্ব কাপ্তান হোসেন।

প্রধান অতিথি বলেন সমাজের সকল কাজে সুশিক্ষিত তরুণরা এগিয়ে আসতে হবে।
দর্পণের একঝাঁক মেধাবী শিক্ষিত তরুণ রয়েছেন, যাদের মাধ্যমে এই প্রকাশনায় বস্তুনিষ্ঠ সংবাদ, ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি তুলে ধরা হচ্ছে নিয়মিত। যার ফলে অল্পদিনেই পত্রিকাটি গ্রহণযোগ্যতা পেয়েছে সর্বমহলে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণদাবি পরিষদ নেতা ডাঃ হাবিবুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি জাকারিয়া তালুকদার, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, বিশিষ্ট সমাজকর্মী ছালেহ আহমদ, যুবলীগ নেতা মফিক আহমদ,বক্তব্য রাখেন সম্পাদক সুহেল আহমদ, প্রতিনিধি এস এম ফাহিম প্রমুখ।

হাঃ মামুন আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দর্পণের সহ-সম্পাদক সাহেদ আহমদ।

অনুষ্ঠান শেষে দর্পণের ১২ জন উপদেষ্টা পুর্ণ হওয়ায় বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ্ব লুলু মিয়ার পক্ষ থেকে মিষ্টিমুখ করানো হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102