শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুরু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ২২৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: যুক্তরাজ্য ও ফ্রান্স সফর নিয়ে সংবাদ সম্মেলন শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিকেল চারটার দিকে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়। এতে তিনি সাম্প্রতিক সফরের বিভিন্ন বিষয় গণমাধ্যমকে অবহিত করছেন।

সংবাদ সম্মেলনটি বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার করছে।
প্রধানমন্ত্রী ৩১ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত গ্লাসগো, লন্ডন ও প্যারিস সফর করেন। সফরকালে তিনি কপ২৬ সম্মেলন, বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২১, ইউনেস্কো সদর দফতরে সৃজনশীল অর্থনীতির জন্য ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার প্রদান অনুষ্ঠান, ইউনেস্কোর ৪১তম সাধারণ সম্মেলন, প্যারিস শান্তি ফোরাম, ইউনেস্কোর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং অন্যান্য উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দেন।

প্রায় দুই সপ্তাহের সফর শেষে ১৪ নভেম্বর দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102