রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

সাবেক প্রতিমন্ত্রী আফসারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৩৭৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আফসার উদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মঙ্গলবার রাতে ঢাকার নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে মারা যান আফসার উদ্দিন। তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দুই ছেলে রেখে গেছেন।

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামে জন্ম নেওয়া আফসার উদ্দিন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছোট ভাই।

আফসার উদ্দিন কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বারের সাবেক সভাপতিও ছিলেন।

১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102